আইইবির নবনির্বাচিত চেয়ারম্যান ড. মনিরুল ইসলামকে মানবসমাজের সংবর্ধনা

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার সম্পাদক গাজী সালাউদ্দিন ও প্রধান উপদেষ্টা সাফিউল বাসার রুজমন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিলওয়াই দারুল হিকমাহ মাদ্রাসার মুহতামিম মুফতি সানাউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ এবং সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ত্রি-নদী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু এবং সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক গাজী নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক অ্যাসেসর মো. আবু ইউসুফ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান এবং বিলওয়াই দারুল হিকমাহ মাদ্রাসার কোষাধ্যক্ষ এহতেশাম।

বক্তারা সংবর্ধিত অতিথির বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান, গবেষণা ও পেশাগত সাফল্যের নানা দিক তুলে ধরেন। তাঁরা প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলামের এই গৌরবময় অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি দারুল হিকমাহ মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাজীগঞ্জ ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক।