কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বধ্যভূমিগুলো সংস্কার করে দৃশ্যমান করা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন ও প্রশাসনের নজরদারি বাড়ানো বিষয়ে আলোচনা হয়।

​জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাাফিজার রহমান যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ নূর বখত,।

এনসিপির জেলা আহŸায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল সহ জেলা ও উপজেলার কর্মকর্তারা।

​সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জেলার বধ্যভূমিগুলো দ্রæত সংস্কার করে দৃশ্যমান ও সংরক্ষিত করা জরুরী। বিশেষ করে ১৯৭১ সালের ১৩ নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত ৬৯৭ জন নিরীহ মানুষের স্মৃতিকে সম্মান জানানো এবং ওই শহীদ পরিবারের অসহায় সদস্যদের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ার আহŸান জানানো হয়।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি জেলার বধ্যভূমিগুলো সংস্কার ও দৃশ্যমান করার বিষয়ে গুরুত্বসহকারে কাজ করা হবে।

​সভায় বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি ও কর্মপরিকল্পা গ্রহণ করা হয়।