আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন-সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) বিশ্বনাথ’র উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (৮ ডিসেম্বের) দুপুরে উপজেলার ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’ প্রাঙ্গনে ওই মানববন্ধন ও কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)’র সভাপতি বেগম স্বপ্না শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজেরা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পিএফজির পিস-অ্যাম্ভাসেডর আফিয়া রশিদ। তিনি বলেন, নারীবান্ধব সমাজ গঠনে বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসন’সহ সর্বস্থরের মানুষের সহযোগীতা জরুরী।
নারীদের মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও পালন করা হয়। ‘২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর’ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাদিকার দিবস পালিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি কুদরত পাশা। এসময় মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, আব্দুল মোনিম, প্রভাষক সালমা আক্তার, বিশ্বনাথ পিএফজি’র নারী অ্যাম্ভাসেডর নাসরিন জাহান, কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, ইয়ুথ ফোরামের শাহ টিপু, আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।






























