আর্জেন্টিনার জয়ে রাজগঞ্জ বাজারে সমর্থকদের বিজয় মিছিল

বিশ্বকাপ ফুটবলে মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশর ম্যাচে আর্জেন্টিনার জয় উদযাপন করতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিজয় মিছিল করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা।
মঙ্গলবার (০৭ জুলাই) রাতেই খেলা শেষ হওয়ার পরপরই রাজগঞ্জ বাজারের বিভিন্ন স্থান থেকে আর্জেন্টিনা সমর্থকরা একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারের চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা ও গায়ে জার্ছি দেখা যায়। তারা প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনার জয়কে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। মিছিল চলাকালে বাজারে উপস্থিত সাধারণ মানুষও তাদের উচ্ছ্বাস উপভোগ করেন। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।






























