কলারোয়ার কাকডাঙ্গায় গলায় রশি দিয়ে বৃদ্ধের আ*ত্মহ*ত্যা

কলারোয়ার কাকডাঙ্গায় গলায় রশি দিয়ে আঃ মজিদ (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় তার পরিবার পাশ্ববর্তী একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় দুর্গন্ধযুক্ত গলিত লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান- গত তিনদিন যাবত তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পারিবারিক কলহের জের ধরে তিনি সকলের অজান্তে কখন গলায় রশি দিয়ে ঝুলে ছিলেন তা কেউ জানে না। স্থানীয় একজন তার বাগানে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন দুর্গন্ধযুক্ত লাশটি নামিয়ে বাড়িতে নিয়ে আসে।
রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।





























