খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ উদ্বোধন

খাগড়াছড়ি পার্বত্য জেলায় তিন দিন ব্যাপী জেলায় কর্মরত পেশাজীবি সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৯শে নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিম’র সভাপ্রধান ছিলেন।

বর্তমান চলমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা চলে গত ২৯শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত।

অতিথিরা বলেন, দ্রæুত বদলে যাওয়া ডিজিটাল বিশ্বে সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন জরুরি। প্রত্যন্ত মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকরা যাতে যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে, সেজন্যই এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় অগ্রগতি আনতে পিআইবি নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনা করছে বলেও তারা উল্লেখ করেন।

কর্মশালায় জেলা ও ৯টি উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫জন সাংবাদিক অংশ নিয়েছেন। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিকদের ডিজিটাল রিপোর্টিং, মাল্টিমিডিয়া স্টোরি তৈরি, তথ্য যাচাইসহ আধুনিক সাংবাদিকতার নানা দিক প্রশিক্ষণ দেবেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন।

সোমবার (১লা ডিসেম্বর) সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ প্রশিক্ষণ কর্মশালা।