খাগড়াছড়ির দীঘিনালায় কৃষক কার্ড পেলো প্রান্তিক কৃষক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকে ২হাজার ৩’শ কৃষক পেয়েছেন কৃষক কার্ড। বৃহস্পতিবার (১লা অক্টোবর) বিকেল ৪টার দিকে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষক কাডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

খাগড়াছড়ি জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর জানায়, প্রথম পর্যায়ের জেলার ৯টি উপজেলার ১২হাজার ৯’শ ১৬জন কৃষকের মাঝে দেওয়া হচ্ছে এ কার্ড। আর প্রতি কৃষক ২হাজার ৫’শ টাকা করে পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত উপস্থিত থেকে ২হাজার ৩’শ কৃষক’কের মাঝে আড়াই হাজার টাকা কৃষক কার্ড তুলে দেন।

এ সময় খাগড়াছড়ি জেলার গন্যমান্য, ব্যক্তিবর্গ, বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।