খাগড়াছড়ির মাটিরাঙ্গা হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন

খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকুরিতে ১০ম গ্রেডের দাবিতে ঘণ্টা কর্মবিরতি পালন করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের স্টাফ ও ফার্মাসিস্টরা।

রোববার (৩০ নভেম্বর) সকালে(৯-১১টা) অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্বাধীন “বিএম‌টিএ” র খাগড়াছড়ি জেলা সাধার সম্পাদক জহিরুল ইসলাম।

তিনি জানান, ১০গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের ন্যায় মা‌টিরাঙ্গা‌য় এ কর্মবিরতির কর্মসূচি পালিত হয়েছে। সরকার যদি আমাদের এই মৌলিক দাবি পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আগামী ৩রা ডিসেম্বর অর্ধ দিবস এবং ৪ঠা ডিসেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতির কর্মসূচি পালন করা হবে।

এসময় “বিএমটিএ” র খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি মো: ফারুক হো‌সেন, মে‌ডি‌কেল টেক‌নো ল‌জিষ্ট মো: হেলাল উ‌দ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, ফার্মা‌সিস্ট রুপা চাকমা ও রা‌জিব পাল উপস্থিত ছি‌লেন।

কর্মবিরতি চলাকালীন সম‌য়ে হাসপাতা‌লের ফা‌র্মেসী ও টেক‌নোল‌জিষ্ট বিভাগ বন্ধ থাকায়য় রোগীরা চরম ভোগা‌ন্তিতে পড়ে। বেলা ১১টা থে‌কে যথা নিয়মে হাসপাতালে কার্যক্রম শুরু হয়।