জয়পুরহাটে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুঃস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে জয়পুরহাট ২০ বিজিবি ১০ জানুয়ারি শনিনার বেলা ১১টায় শহরের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যলয় মাঠে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে বিজিবি।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ ফয়সল হাসান খান, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ লতিফুল বারী, জয়পুরহাট আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শহীদ হোসেন, সেক্টর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাহদী জামান কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুল ইসলাম এবং বিজিবির বিভিন্ন পদের অফিসার ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ৩ শ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। এছাড়া দুঃস্ত শিশুদেরেও শীতের কাপড় দেয়া হয়।
সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব মানবিক কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং সীমান্তবাসীর সঙ্গে বিজিবির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।















