নওগাঁর পত্নীতলার নজিপুর কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) নজিপুর সরকারি কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা বলেন, ৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে কলেজ মাঠ আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
তারা আরও বলেন, অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নজিপুর সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রণি, সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন সহ কলেজ শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






























