ময়মনসিংহ সিটির প্রশাসক রোকন

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন-কে শনিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। রোকন প্রশাসক হওয়ায় নগর জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা রোকনুজ্জামান রোকন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবেও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তাকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।






























