নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে রুহেল প্রামানিক (২৫) নামে এক মাদক সেবি যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো একশত টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাতে উপজেলার এলাকায় অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। রুহেল উপজেলার আতাইকুলা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, রোববার রাতে উপজেলার আতাইকুলা তজের মোড় এলাকার মাদক সেবন করে মাতলামী করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় রুহেলকে নেশাগ্রস্থ্য অবস্থায় ধরে ভ্রাম্যমান আদালতে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে ১০০টাকা অর্থ দন্ড প্রদান করেন। দন্ডিত রুহেলকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।






























