নওগাঁর রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম প্রামানিক (৪৫) নামে একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে উপজেলার বনমালিকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামরুল ইসলাম উপজেলা সরিয়া গ্রামের মৃত মকবুল প্রামানিকের ছেলে।

থানাপুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামী এলাকায় ঘোরা ফেরা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরে অভিযান চালিয়ে বনমালিকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার কামরুল ইসলামের বিরুদ্ধে একটি চেক জালিয়াতি মামলায় নাটোর আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে ৯ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে সে পলাতক ছিল।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গ্রেফতার কামরুলের বিরুদ্ধে নাটোর আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে সোমবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।