নব যোগদানকৃত নেত্রকোণা জেলা প্রশাসক এর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

নব যোগদানকৃত নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম কর্মীগণ তাদের নিজ নিজ পরিচয় তোলে ধরেন। খন্দকার মুশফিকুর রহমান বিগত ১৬ মার্চ নতুন জেলা প্রশাসক হিসাবে নেত্রকোণায় যোগদান করেন। তিনি বিসিএস ২৮ ব্যাচের একজন ক্যাডার।
এর আগে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে (বিসিক) পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে তিনি যথেষ্ট দক্ষতার সহিত কাজ করেছেন বলে জানা যায়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার নানান সমস্যা তোলে ধরা হয়। তন্মধ্যে উল্যেখযোগ্য হাওরের ফসল রক্ষা বাঁধ ও দূর্গাপুরের পর্যটন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তার সমাপনি বক্তব্যে বলেন, দূর্গাপুরের পর্যটন শিল্প নেত্রকোণার অমিত সম্ভাবনা। তিনি এ নিয়ে কাজ করার প্রত্যয় প্রকাশ করেন। তিনি আরও জানান গণমাধ্যম কর্মীদের জন্য তার দরজা সবসময় খোলা থাকবে।
তাদের সাথে নিয়ে আগামী সুখী সমৃদ্ধ নেত্রকোণা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। সভায় আরও বক্তব্য রাখেন সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ আরিফুল ইসলাম সরদার, উপ পরিচালক, স্থানীয় সরকার ও ম কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রমুখ।






























