নানা আয়োজনে নেত্রকোণায় পয়লা বৈশাখ

নানা আয়োজনে নেত্রকোণায় পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। জেলাজুড়ে শতাধিক হাট-বাজার ও বারণী মেলা বসেছে।
দুই দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা, গ্রামীণ খেলা, ঘুরি উড়ানো, বাউলগান পরিবেশনা, পুরস্কার বিতরণ ছাড়াও শহরের মোক্তারপাড়ায় কচিকাঁচা স্কুল মাঠে দুইদিন ব্যাপী মেলাসহ জেলার শতাধিক জায়গায় বসছে বারণী মেলা।
এসব মেলাতে স্থানীয় মৃৎশিল্পীরা তাদের তৈরী মাটির পন্য নিয়ে বসেছেন। বেচা- কেনাও শুরু হয়েছে।
নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, জেলার বারণী মেলাগুলো বহুবছর ধরে হয়ে আসছে। আমাদের সংস্কৃতিতে বারণী মেলা সকল ধর্ম, বর্ণ, বয়সের মানুষের মিলন মেলা। এই সেলাগুলো পারস্পরিক সম্পর্ক মজবুত করণে ব্যাপক ভূসিকা রাখে।
তাছাড়া স্থানীয় অর্থনীতিতে বিশেষ করে গ্রামীণ জনপদে প্রান্তিক মানুষের জীবন- মানেও ভূমিকা রাখে। দুইদিন নাগাদ এসব মেলায় কয়েক কোটি টাকার বেচা- কেনা হয়।
মঙ্গলবার সকালে মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের মাধ্যমে বৈশাখ উদযাপনের সূচনা হয়। সেখানে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা করে বিভিন্ন সাস্কৃতিক সংগঠন। এসময় আলোচনাসভাও হয়।
আলোচনায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক বলেন, বৈশাখের মিলনে পারস্পরিক ভাতৃত্ব বোধ উন্নয়ন হয়। দেশের উন্নয়নে যার যার জায়গা থেকে সবাইকে কাজ করার আহবান জানান।
পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশসুপার তরিকুল ইসলামস, সিনিয়র সাংবাদিক লাভলু পাল চৌধুরীহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক –শিক্ষার্থীছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।




























