নেত্রকোণায় জ্ঞানদীপ আদর্শ বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নেত্রকোণায় জ্ঞানদীপ আদর্শ বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২দিন ব্যাপি অনুষ্ঠানে শুক্রবার সারাদিনব্যাপী ক্রীড়া ও আজ শনিবার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে।
আজ (শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্ঞানদীপ শিক্ষা পরিবারের কর্ণধার তপন চন্দ্র দাস এর পরিচালনায় আনোয়ার রহমান রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএম শফিকুল কাদের সুজা, সাবেক সাংগঠিক সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপি, ফরিদ আহম্মদ ফকির, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য, আব্দুল মতিন খান, সাবেক ডেপুটি কমান্ডার, নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, খলিলুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক, জেলা বিএনপি ও এডিশনাল পিপি প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের প্রশংসা করে এই বলেন যে, জ্ঞানদীপ আদর্শ বিদ্যানিকেতন ২০১৪ সাল থেকে শিক্ষার মান বজায় রেখে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদালয়ের শিক্ষার্থীবৃন্দ গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা করে।





























