নেত্রকোণার মদনে অসহায় রুমেলাকে আর্থিক অনুদান

নেত্রকোণা মদনে হতদরিদ্র রুমেলাকে আর্থিক সহাযতার হাত বাড়িয়ে দিল” মানবতা সেবা ও রক্তদান গ্রুপ গত ৭ জানুয়ারি ২০২৬ প্রেস নেত্রকোণা আইডি থেকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের বিধবা রুমেলা আক্তারে ভিডিও দেখে মানবতা সেবা ও রক্তদান গ্রুপ সহায়তার হাত বাড়িয়ে দেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের নরশ্বর বিলের পাড়ে রুমেলা আক্তার নিকট সংগঠনের সাধারন সম্পাদক তোফায়েল আহম্মদ ৭ সাত হাজার টাকা অনুদান তার হাতে তুলে দেন।

টাকা পেয়ে রুমেলা আক্তার জানান, আমার জীবনে এত টাকা এ প্রথম গুনলাম। (আলহামদুলিল্লাহ) আমার জন্য যে সাংবাদিক ভাইরা সহযোগিতা করেছে আমি তাদের জন্য দোয়া করি।এ সময় উপস্থিত ছিলোন, সহ- সাংগঠনিক সম্পাদক আরিফিন সানোয়ার অর্থ সম্পাদক ইকরামূল হাসান ইকরাম।

মদন প্রেসক্লাব সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন বাবুল, আলী আজগর পনির প্রমূখ।