নেত্রকোণা -৪ আসনে বিজয়ী বাবর

নেত্রকোণা -৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ১৪৯ কেন্দ্রে অপরাজিত হয়ে ১ লক্ষ ১৯ হাজার ৮ শত ২৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার রাতে বে-সরকারি ভাবে ঘোর্ষিত ফলাফলে দেখা যায়,বাংলাদেশ জাতীয়বাদী দলের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর পেয়েছেন,১ লক্ষ ৫৯ হাজার ১৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন,৩৯ হাজার ৩৪৩ভোট।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ন্যায় একযোগে ভোট শুরু হয়,চলে বিকাল,৪,৩০ ঘটিকা পর্যন্ত। মদনে না ভোট পেয়েছে ৪৫ হাজার, ৪ শত ৫৩ ভোট, হ্যাঁ ভোট পেয়েছে ২৬ হাজার ৬ শত ৩৮ ভোট। তবে আনুষ্টানিক ভাবে পোষ্টাল ভোটের কোন তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।
এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার ও সহকারি রিটারিং কর্মকর্তা বেদবতী মিস্ত্রী মোবাইল ফোনে একাধিকভার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।






























