ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারী ভোটারদের অভাবনীয় উপস্থিতি, ফারজানা রিফাতের সক্রিয় ভূমিকা

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার প্রায় প্রতিটি ভোটকেন্দ্রেই সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারীদের ভোট দিতে দেখা গেছে।
এই ব্যাপক উপস্থিতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফারজানা রিফাত, যিনি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু-এর সহধর্মিণী।
নির্বাচনের আগেই ফারজানা রিফাত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করেন। এসব বৈঠকের মাধ্যমে তিনি নারী ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করেন এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তার ধারাবাহিক প্রচারণা ও উৎসাহে নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হন।
ভোটের দিন ঈশ্বরগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের উপস্থিতি পুরুষ ভোটারদের তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি ছিল। অনেক নারী ভোটার জানান, ফারজানা রিফাতের আহ্বান ও দিকনির্দেশনাতেই তারা ভোট দিতে উৎসাহিত হয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ ঈশ্বরগঞ্জে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।






























