নেত্রকোনায় মা মনোরমা আশ্রমের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্ব্বধর্ম মিশনান্তর্গত শ্রী শ্রী মা মনোরমা আশ্রমের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) নেত্রকোণা সদরের নাগড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী মা মনোরমা আশ্রম এর প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ভোর ব্রহ্মনাম আরতি, প্রভাত আরতী, প্রকৃত তত্ত্ব পাঠ, সর্ব্বধর্ম সঙ্গীত পরিবেশন, সাধারণ সভা, ধর্ম্মালোচনা, নামজপ ও মহাপ্রসাদ বিতরণ।
মিশন সভাপতি প্রভাত পাল এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন শ্রী পবিত্র দাস, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিমল পাল, শিবদূর্গা আশ্রম মোহনগঞ্জ এর সেক্রেটারি, বিমল সরকার, আনন্দ মহা মহাকালী আশ্রম ময়মনসিংহ, কৃষ্ণনারায়ন পাল, সাবেক সেক্রেটারি, মা মনোরমা আশ্রম নেত্রকোণা, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনি প্রমুখ।
সভা পরিচালনা করেন শ্রী শ্রী মা মনোরমা আশ্রম নেত্রকোণা এর সেক্রেটারি শ্রী চঞ্চল সাহা।




























