নেত্রকোণায় মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, নেত্রকোণা- কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে মোটরসাইকেল দুইটির মুখোমুখি সং*ঘ*র্ষ হয়। এতে বাবা ও ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। পরে তাদের উ*দ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃ*ত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত নারীর অবস্থাও আশংকানক। আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ওসি আরো জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।