নেত্রকোনার মদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন

বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৪ জুন) রোববার উপজেলার পাবলিক হল রুমে উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যোগ দেন নেত্রকোনা ৪ আাসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতি মন্রী লুৎফুজ্জামান বাবর।

বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা জেলার ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী।

উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারন সম্পাদক আব্দুল কাদির। এমপি মহোদয়ের রাজ নৈতিক সচিব, মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আবু তাহের, মির্জা রমজান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ আহম্মেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টোটন, শামছুল আলম লালু,ছাত্র দলের সাধারন সম্পাদক শামীম হাসান, পৌর আহব্বায়ক মাহমুদুর রহমান মিঠুর পরিচালনায় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আমাদের নেতা মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান সরকারে আমলে এ সম্মেলন করায় আপনাদের সকলকে মাধুবাদ ও মোবারকবাদ জানাচ্ছি।মদন উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল প্রথম কর্মী সম্মেলন করেছে এটা অতান্ত্য আনন্দের।

এ ছাড়া কর্মী সভায় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারন সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আল- আমিন সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।