নেত্রকোনার মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’ এ স্রোগানকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে পাবলিক হল রুম হতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন ভবনে এসে শেষ হয়। পরে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।তিনি ভিডিও কনফারেন্স সভায় বক্তব্য রাখেন।
এ সময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরডিবি কর্মকর্তা শাহনাজ পারভিন, গোবিন্দশ্রী গুচ্ছ গ্রামের সভাপতি ফাতেমা আক্তার, প্রেসক্লাব সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, কাইটাইল ইউপি চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, অফিসার ইনর্চাজ সালাহ উদ্দিন করিম, তিয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার জোসনা বেগম,প্রমুখ।অনুষ্টান শেষে গাছের চারা বিতরণ করা হয়।





























