নেত্রকোনার মদনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্ততিমূলক সভা

নেত্রকোনার মদনে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে সচেতন সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ১৬ আগস্ট রোববার ” জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্ধোধনী অনুষ্ঠান সুন্দর ভাবে করার জন্য ১১ আগস্ট সকালে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রস্থতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃদাঃ) মোঃ আশরাফুল্লাহ।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, সিনিয়র সহসভাপতি ও কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান আবু তাহের আজাদ।

এ ছাড়া ও সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, মৎস্য সহকারি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।