নেত্রকোনার মদনে স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলা বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার অবহেলা দেলোযারা নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়,উপজেলার নায়েকপুর ইউনিয়নে নওগাঁও গ্রামের মৃত কাছুম আলীর স্ত্রী দেলোযারা (৭০) বাড়িতে অসুঃস্তা বোধ করলে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁর দায়িত্ব অবহেলা করেন বলে অভিযোগ তুলেছেন স্বজনরা।
সকাল ১১,৪৫ মিনিটে জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন ড়াঃ নাফরিন সুলতানা। নিহতের ছোটবোন সাহেদা আক্তার জানান, আমার বড় বোনের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই বার বার ডাক্তারকে বলেও তারা গুরুত্ব না দেয়ার কারনে আমার বোনের মৃত্যু হয়েছে। এমন অবহেলা করার জন্য আমি চিকিৎসকের শাস্তি দাবি করছি।
ডাঃ নাফরিন সুলতানা জানান, যখন রোগীর স্বজনরা আমার নিকট আসে আমি সাথে সাথে উপরে যাই,গিয়ে দেখি তিনি মারা গেছেন, আমি সারাক্ষণ দায়িত্বে ছিলাম ও অন্যান্য রোগী দেখছিলাম।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল হুদা খান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






























