কলারোয়ায় দাফন
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের মাতা আর নেই

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ.টি.এম আবু আসাদ আয়নার মাতা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন।
শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার নাথপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-পুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ওই গ্রামের মৃত নুরুল হক সরদারের স্ত্রী।
শুক্রবার আছরের নামাজের পর নাথপুর ঈদগাহ চত্বরে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমার মেঝ পুত্র ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ.টি.এম আবু আসাদ আয়না। রাত ৯টার দিকে দ্বিতীয় জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, বুঝতলা আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান। আলোচনাপর্ব সঞ্চালনা করেন নাথপুর জামে মসজিদের খতিব হাফেজ কুরবান আলী।
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহা. আজমল কবির, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, প্রভাষক আরিফ মাহমুদ, শিক্ষক শামসুর রহমান লালটুসহ অসংখ্য মুসল্লি জানাজায় অংশ নেন।
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ.টি.এম আবু আসাদ আয়নার বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী ইঞ্জিনিয়ার নাজমুস সাদাত ময়না, সিঙ্গাপুর প্রবাসী ও ছোট ভাই কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার খলজি।
এদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম আব্দুল করিম, যুগ্ম সম্পাদক শামসুর রহমান লালটু, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, সদস্য শফিকুল ইসলাম।
এছাড়াও সমবেদনা জ্ঞাপন করেছেন দমদম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ ও কলারোয়া নিউজ পরিবার।





























