বগুড়ার মহাস্থানে নিসচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা তিনটায় বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নিসচার উপদেষ্টা এস এম তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সরকারি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

নিসচার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত ছিলেন, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, আহসান হাবিব, সোহেলী পারভীন, আয়েশা সিদ্দিকা, শহিদুল ইসলাম, সুফি আলম, সিরাতুল জান্নাত জুয়েল, খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম, মেহেরুল ইসলাম, জাহিদুল ইসলাম, নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সদস্য রাইসুল ইসলামসহ মহাস্থান উচ্চ বিদ্যায়ের শিক্ষার্থীবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের সচেতন করলেই হবে না; পথচারী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের প্রতিটি মানুষকে সড়ক ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক। তাই শিক্ষাজীবন থেকেই তাদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় নির্ধারিত স্থান ও জেব্রা ক্রসিং ব্যবহার, চলন্ত যানবাহনে ওঠানামা না করা, সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।