বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে এলজিইডি বাস্তবায়িত পাঁচতলা ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এর মাধ্যমে আধুনিক ও সেবামুখী প্রশাসনিক সুবিধা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ধাপ সূচিত হলো।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠু, ঠিকাদার মীর শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নতুন তলা নির্মাণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ জনগণ উন্নত সেবা পাবেন।