বগুড়ার শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে নাগরিক সমাজের করণীয় নিয়ে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মোকামতলায় পল্লীশ্রী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। নেটজ বাংলাদেশের সহযোগিতায় এবং পল্লীশ্রীর হোপ প্রকল্পের আওতায় ও উপজেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) এর আয়োজনে ত্রৈমাসিক সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপ্রধান ছিলেন সংগঠনের সদস্য খাদিজা খাতুন।

শিবগঞ্জ উপজেলা সিএসও’র নবমনোনীত সভাপ্রধান রবিউল ইসলাম রবি সভাটি পরিচালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন, কিচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম, শিবগঞ্জ সিএসওর সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, পল্লীশ্রীর হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, নবমনোনীত প্রচার সম্পাদক জান্নাতি খাতুন, সদস্য রাজিকুল ইসলাম রনি, রুপা রানী, আমিনুল ইসলাম, তমা ইসলাম, আদরী, আলীয়া তৈয়বা, আব্দুস সামাদ, শারমিন, দিপা সরেন, রুবেল প্রাং, রুহিয়া ও প্রদীপ চক্রবর্তী, পল্লীশ্রী’র ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুন, দেলোয়ার হোসেন, জয়ন্ত কুমার রায়সহ সংগঠনের অন্যান্য সদস্য।

সভায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে গত তিন মাসে সংগঠনের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।

আলোচনায় নারী ও কন্যাশিশুদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নাগরিক সমাজের সদস্যদের আরও সচেতন ও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, সমস্যা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গতঃ কমিটির সভাপ্রধান রত্না রানী শারীরিক অক্ষমতার জন্য অপারগতা প্রকাশ করায় কমিটি পুনগঠিত হয়। এতে সর্বসন্মতি ক্রমে রবিউল ইসলাম রবিকে সভাপ্রধান ও জান্নাতি খাতুনকে প্রচার সম্পাদক মনোনীত করা হয়।