বগুড়ার শিবগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি ও বিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম।

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, উপজেলা ছাত্র দলের সভাপতি বিপুল রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমআর মিজানসহ এ যৌথ সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, তাঁতী দল, ওলামা দল, মৎস্যজীবী দল, জাসাস এবং মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ।