বগুড়ার শিবগঞ্জে রূপসী বাংলা খাবার হোটেলের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জের পৌর এলাকায় রূপসী বাংলা খাবার হোটেলের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে পৌর মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে হোটেলটি শুভ উদ্বোধন করেন হোটেলটির প্রোপেইটর মো. বিল্লাল হোসাইনের পিতা উপজেলার সুদামপুর গ্রামের সমাজসেবক মোস্তাফিজার রহমান মোস্তা।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম,লেবু প্রামানিক,ইউনুস আলী,মোস্তাফিজার রহমান,হাইপত আলী,তারাজুল ইসলাম প্রমুখ।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিল্লাল হোসাইন বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই রেস্টুরেন্টে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে ভুনা খিচুড়ি,পরোটা, সাদা ভাত, বিরিয়ানিসহ বাংলা ও চাইনিজ খাবার পাওয়া যাবে।
















