ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানের শীষের প্রাচারণা সবার মুখেমুখে

আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ৮-আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র প্রচারণা সবার মুখে মুখে।

বৃহস্পতিবার তারুন্দিয়া ইউনিয়নের জনসমাগম স্থানে উঠান বৈঠক ও মতবিনিময় সহ দলীয় নির্বাচনী অফিস উদ্ভোধনে দলীয় লোকজন ও ব্যাপক ভোটারদের উপস্থিতি দেখা যায়।মাজেদ বাবু গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে গাবরবোয়ালী নদীরপার, চরজিথর, গোয়ালপাড়া মসজিদ সংলগ্ন, কোনাপারা বাজার, মাঝেরচর রুহুল বেপারী, শিমুলতলা,তারুন্দিয়া বড় বাড়ী,জামতলা কোনাপাড়া মোড় ছাড়া ও ইসলামী ওয়াজ মাহফিল তাহেরপুর মাদরাসায় শরীক হন।

মাজেদ বাবু বলেন জনসমর্থন ভোট দিয়ে আমাকে ঈশ্বরগঞ্জবাসী এমপি নির্বাচিত করলে একটি সুন্দর আলোকিত উপজেলা গড়বো। আমি সকলের সহযোগিতা দোয়া চাই। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি ও যুগ্ম আহবায়ক শরীফ আবেদীন জায়েদী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।