নেত্রকোনার খালিয়াজুরিতে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ নিধন

নেত্রকোনার খালিয়াজুরি মরা ধনু ঘোনা ফিসারীতে দুর্বৃত্তরা রাতের আধারে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে ফিশারির প্রতিনিধি তাহের মিয়া খালিয়াজুরী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার গভীর রাতে মরা ধনু ফিশারীতে এমন ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর মাছ ধরে জেলেরা তাদের আশ্রয়ের জায়গায় রাতে ঘুমিয়ে পড়ে। সকালে বিলে মাছ ধরতে গেলে বিলের অধিকাংশ মাছ পানির উপর ভেসে উঠার অবস্থায় দেখতে পায় জেলেরা। বিষয়টি সন্দেহ হলে ইজারাদারকে জেলেরা অবগত করে। পরে ইজারাদার এর পক্ষে আবু তাহের মিয়া বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা ও খালিয়াজুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফিশারির ইজারাদার প্রতিনিধি মির্জা রাজন জানান, মঙ্গলবার গভীর রাতে কেবা কাহারা আমাদের ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে কালিয়াজুরী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ জানাচ্ছি। যে বা যাহারা এর সঙ্গে জড়িত তাদের কোনভাবে ছাড় দেওয়া হবে না
এ ব্যাপারে জেলে সরদার বিমল জানান, আমরা রাতে কাজ করে ঘুমিয়ে পড়ি। সকালে আবার মাছ ধরতে গিয়ে দেখি অনেক মাছ পানির উপর
ভেসে উঠেছে। পরে বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা একটি অভিযোগ দায়ের করেছে। কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে এ বিষয়ে জানতে চাইলে, কারা এর সঙ্গে জড়িত আমরা কিছুই বলতে পারব না।
খালিয়াজুরী থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।






























