ময়মনসিংহের নান্দাইলে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর-উদ্বোধন প্রতিমন্ত্রী

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় একাধিক উন্নয়ন মূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।শুক্রবার প্রতিমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত সড়ক সমূহ হলোঃমোয়াজ্জেমপুর–দত্তপুর সড়ক (০০০–৮২২ মিটার), রায়পাশা হাফিজিয়া মাদরাসা–সড়ক (০০০–২৩৫৫ মিটার), কপালহর–লংঙ্গারপাড় সড়ক(১০০০–১৭৩৫ মিটার) মোট সড়কের দৈর্ঘ্য: ৩,৯১২ মিটার মোট ব্যয়: ৪ কোটি ১ লাখ ৬৬ হাজার ৭৭৯ টাকা।উপজেলার পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

ভবন নির্মাণে ব্যয়: ১ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং শিক্ষা খাতেও ইতিবাচক পরিবর্তন হবে জানান এলাকাবাসী। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত সহ বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।