ময়মনসিংহে চেকবিতরণে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ বিআরটিএ সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জেলা পরিষদ হল রুমে আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

এছাড়াও অন্যান্যদের মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সহ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারবর্গ, স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।