ময়মনসিংহে জেলা ইমাম সম্মেলন

ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশ গ্রহণে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনের হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ হাবেজ আহমেদ অনুষ্টানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
আয়োজকরা জানান, সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা,শান্তি-শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধিতে সম্মানিত ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দক্ষতা আরও কার্যকরভাবে সমাজের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্যেই এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে।
সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






























