ময়মনসিংহে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে (২৭ মার্চ) নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস পেথেডিন ইনজেকশনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আঞ্জুমান (২১) ও রুনা আক্তার ওরফে বালা (৩০)। শুক্রবার নগরীর ভাটিকাশর এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নির্দেশনায় নগরীকে মাদকমুক্ত করতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে এসআই মহসিনের নেতৃত্বে এসআই রহিম, এএসআই ফারুক খান, এএসআই সুকান্ত এবং নারী কনস্টেবল রুবি আক্তার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভাটিকাশর এলাকা থেকে তাদের কাছে থাকা ১ হাজার পিস পেথেডিন ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আঞ্জুমানের স্বামী হৃদয় মিয়া এবং পিতা মৃত আজগর আলী। তার গ্রামের বাড়ি পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকায়। অপরদিকে রুনা আক্তার ওরফে বালার স্বামী সোহেল মিয়া এবং তার পিতা মৃত নুরুল ইসলাম। তার বাড়ি পাটগুদাম আটানী পুকুরপাড় এলাকায়।পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে পুলিশের পক্ষ থেকে জানানো জামানো হয়।