ময়মনসিংহে বাকৃবি অফিসার পরিষদের নির্বাচনে গোলাপ সভাপতি ও শাহাদাত সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ নির্বাচন কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ আনন্দ মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোট গ্রহন শেষে গননা করে সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।নির্বাচন কমিশন ড.একেএম মাহবুবুর রশীদ গোলাপ কে সভাপতি ও মোহাম্মদ শাহাদত হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বলে ঘোষনা করেন।

সহ – সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ পদে হোসাইন আহমেদ মুকুল নির্বাচিত হয়েছে।১৫ সদস্য বিশিষ্ট বাকৃবি অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি -২০২৬ এর অন্যান্য পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জামান, -দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর জলিল,সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহিম,মহিলা সম্পাদক ফারজানা আক্তার। সদস্যগন হচ্ছেন ড.মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ জিল্লুর রহমান।

নির্বাচন কমিশনার ছিলেন কৃষিবিদ মোঃ সারোয়ার হোসেন।