যশোরের মদনপুর স্কুলের ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

যশোরের মনিরামপুর উপজেলার মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন গরীব, মেধাবী ও অসহায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় অত্র বিদ্যালয় মাঠে হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন।
মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ সফিকুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ মুনছুর আলী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ। এ অনুষ্ঠানে উল্লেখিত বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীদেরকে ১০টি বাইসাইকেল হস্তান্তর করেন অতিথিরা।





























