লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এ পর্যন্ত আহত অন্তত ২৫ জন। পুরো হাতীবান্ধা উপজেলা জুড়ে এখন উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাসাইটারী এলাকায়
এ সংঘর্ষ শুরু হয়।
মূলত বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। এরপর জামায়াত শিবিরের লোকজন লাঠি সোটা নিয়ে বিএনপির লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ সংঘর্ষ পরবর্তীতে শহরে ছড়িয়ে পড়ে। পরে আবার হামলার ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান সাজু, মনিরুজ্জামান মুন, রিফাত সহ আহত অন্তত-২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ আফজাল হোসেন বলেন, জামাতে ইসলাম এর এখন পায়ের তলায় মাটি নেই, তাই তারা নির্বাচন বানচালের জন্য এবং দেশটাকে অস্থিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে।
জামায়াতে ইসলামের সমর্থক এবং ব্যবসায়ী আলআমিন বলেন, হঠাৎ করে কয়েকজন যুবক লাঠি সোটা নিয়ে এসে তার বোনের বাড়িতে হামলা চালায়।
ঘটনাস্থলে বেশ কিছু মোটরসাইকেল ও ভাঙচুর করা হয়।
আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দফায় দফায় সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান।
বর্তমানে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালাচ্ছে।






























