যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামে এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত রবিউল ইসলাম ওরফে বড় খোকা উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে নিজের দোকানের পাশের একটি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় লন্ড্রি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






























