যশোর-৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী গাজী এনামুল হক বিজয়ী

যশোর-৫ (মনিরামপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়িপাল্লা) প্রতীকের প্রার্থী এড. গাজী এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১২৮টি কেন্দ্রের সব ক’টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এড. গাজী এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন কলস প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ২৭৬ ভোট।
ফলে ৪৬ হাজার ৩২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এড. গাজী এনামুল হক।
এছাড়া বিএনপি (জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত) (ধানের শীষ) প্রতীকে মাওলানা রশীদ আহমাদ পেয়েছেন ৫৪ হাজার ৪১৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৭৮ ভোট, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী এম এ হালিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান ফুটবল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৮ ভোট। মোট ২ লাখ ৭৭ হাজার ৯৩৭ ভোট কাউন্ট হয়েছে।






























