হাওর বাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী দেখতে চায়

নেত্রকোনা -৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই আসন থেকে তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০০১ সালে সংসদ সদস্য নির্বাচনের পর বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নিজের আসনের লোকজন সহ জেলার মানুষের দাবি – বিগত সময়ে সফল ভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর।
তাই এবার স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে তাঁকে দেখতে চান হাওর এলাকার সাধারন জনগন ও দলটির প্রতি এমন দাবি জানিয়েছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘লুৎফুজ্জামান বাবর ভাই হাওর এলাকার জনমানুষের নেতা, সৎ ও নীতিবান মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্লান্তিলগ্নে অসামান্য ভূমিকা রেখেছেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও জনকল্যাণের স্বার্থে তাঁকে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী করা হোক এটাই নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) হাওর বাসীর দাবি। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে।’
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে তিনি সফল ভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দেশের কল্যাণের জন্য তাঁকে (বাবর) ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। আমরা নেত্রকোনা হাওর বাসী এই দাবি জানাই। এতে দেশের মানুষ নিরাপদে থাকবে।
জনগণ দাবি আপনি আবারও স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান করেন এমন প্রশ্নের জবাবে, লুৎফুজ্জামান বাবর বলেন, আমি কখনও কোন কিছুই চাইনি, কোন কিছুর জন্য আবদার করিনি,তবে আমাকে যদি দায়িত্ব দেয়া হয় তাহলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। এর সাথে আমার নেতার যে ৩১ দফা দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমাকে যারা ভোট দিয়ে পাস করিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞা প্রকাশ করছি।
শুক্রবার উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় জানা গেছে, নেত্রকোনা -৪ আসনে মোট ভোটার সংখ্যা হল ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। ১৪৯ টি কেন্দ্রে লুৎফুজ্জামান বাবর অপরাজিত রয়েছে। এ আসনে ধানের শীর্ষ ১ লক্ষ ৫৯ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন।






























