রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সোমবার দুপুরে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতদের শপথ পাঠ করান নির্বাচন কমিশনার সাংবাদিক হাসান আলী প্রধান।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, জামায়াতে ইসলামির পীরগঞ্জ উপজেলা শাখার আমীর মিজানুর রহমান, জামায়াতে ইসলামী রংপুর -৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, এনসিপি নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর আহম্মেদ, কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিস প্রমূখ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ২২ নভেম্বর পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

















