লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরের লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এই পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এডহক কমিটির সভাপতি এ.এস.এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা যদি আমাদের স্কুলগুলোতে বিনিয়োগ করতে না পারি ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে ভবিষ্যতে গড়ে উঠতে পারবো না। এই ধারাবাহিকতায় আমাদের স্কুলগুলোকে গড়ে তুলতে হবে। শুধুমাত্র পড়াশোনা করার জন্য আমাদের বাচ্চারা বিদ্যালয়গুলোতে আসে না।
শুধু পড়াশোনার জন্য পাঠানোর দরকার ছিলো না, তাহলে বাড়িতেই পড়তে পারতো। বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা সহমর্মিতা, সহযোগিতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক গুণাবলী অর্জন করতে পারবে। মানুষের সাথে মানুষের যে যোগাযোগ তা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সম্ভব না। আমাদের শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে। আমাদেরকে পরিশ্রম করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে।
লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান কামাল, অভিভাবক সদস্য প্রতিনিধি আতাউর রহমান আলামিন,।
অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সবুর মিল্টন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম এম.এ কদ্দুস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান মিশু, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।






























