লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া আদর্শ কলেজে বসন্ত বরণ অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া আদর্শ কলেজে মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে বসন্ত বরণ ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, কলেজ ও স্থানীয় শিল্পী ও বাউল শিল্পী সুকুমারের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান, আলোচনা সভা ও র্যাফেল ড্্র। কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এতে বক্তব্য রাখেন গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মনা, ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল, আর্শিয়া কলেজ অধ্যক্ষ ধঞ্জয় কুমার বর্মন বিপুল, প্রভাষক আব্দুস ছালাম প্রমুখ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক ওমর ফারুক।


















