স্বর্ণালংকার নিয়ে বিরোধ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুইজনকে কু.পিয়ে জখ.ম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এনিয়ে ভোক্তভোগী মো. আব্দর রাজ্জাক(৫৫) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে। ভোক্তভোগী ও প্রতিপক্ষরা একই বাড়ির লোক।

শুক্রবার (৩ এপ্রিল) ভুক্তভোগী পরিবার জানায়,দুটি স্বর্ণের চেইন ও তিনটি আংটি নিয়ে চুরি করে নিয়ে যায় একই বাড়ির আল-আমিন(২৭) ও তানিম(২৪)। এ নিয়ে গত মাসের ২৪ মার্চ ভোর ৬ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় দা,রামদাসহ দেশীয় নানা অস্ত্রে রাজ্জাকের পরিবারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে আব্দুর রাজ্জাক ও তার ছেলে কাজল মিয়াকে(১৮) এলোপাথাড়ি কুপিয়ে জখম করে অভিযুক্তরা। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে আব্দর রাজ্জাকের অবস্থা গুরুত্বর হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করে। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা শেষে গত ২ এপ্রিল বাদী হয়ে আব্দর রাজ্জাক ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-মো. মুজিবুর রহমান (৩৭),আল-আমিন(২৭), তানিম(২৪),মো. সবুজ মিয়া(২৮) ও আব্দুল বারেক(৫৮)।

আহত আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ঘর থেকে স্বর্ণের অলংকার চুরি করে প্রতিপক্ষরা। এনিয়ে কথা বলাতে অভিযুক্তরা দেশীয়অস্ত্রে আমাদের ওপর হামলা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সবুজ মিয়া বলেন, আমাদের লোকজনকে তারা মেরেছে। এ নিয়ে আমরা থানায় মামলা করেছি। আমাদের মামলা কাউন্টার দিতে এটা তাদের সাজানো নাটক।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,এ ঘটনায় থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।