ময়মনসিংহ জেলা প্রশাসক মাকসুদ চৌধুরীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

ময়মনসিংহে সম্প্রতি যোগদানকৃত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সাথে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নিবার্চন কর্মকর্তা সফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।






























