জনতার ঈশ্বরগঞ্জ’র উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র-খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও অর্থ প্রদান

তীব্র শীত নিবারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ।
গতকাল শুক্রবার বিকালে ও আজ (১৭ জানুয়ারি) শনিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপড়া মদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’-এর সদস্যরা জানান,জনতার ঈশ্বরগঞ্জের আয়োজনে ও এফএসএমএম সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এতিমখানায় শীতবস্ত্র-খাবার বিতরণ,বৃক্ষরোপণ ও অর্থ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতির শান্তির কামনায় ও আয়োজকদের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেনকুল্লাপড়া মদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শাহ আলম।
এতে জনতার ঈশ্বরগঞ্জ’র প্রতিষ্ঠাতা মো. এহছানুল হকের সভাপতিত্বে ও অ্যাডমিন আরিফুল হকের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএসএমএম-এর প্রদান উপদেষ্টা অধ্যাপক শেখ আমজাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএসএমএম-এর সহ-সভাপতি লায়ন মো. ইউসুফ আলম (নয়ন) ব্রিটিশ ‘ল’ গ্রেজুয়েট প্রাপ্ত (ইউকে) ব্যারিস্টার সোহেল রানা রাজ, জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মণ্ডলী ও পরিচালনা কমিটির সদস্য লায়ন সৈয়দ মোশাররফ সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জের অ্যাডমিন মিজানুর রহমান, মডারেটর ফারুক মন্ডল,মোস্তাকিম, সানোয়ার ইসলাম আশিক,মশিউল আলম সোহাগ ও মাজহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও এতিমখানার প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গ ও স্থানীয়রা কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, সমাজে অনেক অসহায় এতিম বাচ্চারা আছে। আমরা যারা বিত্তবান আছি এগিয়ে আসতে হবে, বর্তমানে যুবকদের অবদান অনেক বেশী। জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনে অনেক যুবক আছে, তাদের একসাথে কাজ করতে দেখে আমি সত্যি অনেক উৎসাহিত হয়েছি। সমাজের ভালো কাজ করে যাও আমি তোমাদের পাশে থাকব।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।






























