ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে “জনশক্তি সমাবেশ–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ১০ দলীয় জোট থেকে আগত এলডিপির প্রার্থীকে ছাতা মার্কায় জয়যুক্ত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মনজুরুল হক হাসান, আমির, ঈশ্বরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এছাড়া জাকির হোসেন, সভাপতি, গাজীপুর মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশটি পরিচালনা করেন মো. শিহাবুল ইসলাম, সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবির।
বক্তব্যে জামায়াতে ইসলামীর ঈশ্বরগঞ্জ উপজেলা আমির মনজুরুল হক হাসান যুবসমাজকে উদ্দেশ্য করে উদ্বুদ্ধমূলক বক্তব্য দেন এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ছাতা মার্কার বিজয় নিশ্চিত করা সম্ভব।
১০ দলিয় জোট এর প্রার্থী আওরঙ্গ জেব বেলাল বলেন, যুব সমাজ একদে দেশের বড় শক্তি, আর এই শক্তি যদি এক থাকে ঈশ্বরগঞ্জের মাঠিতে, আমার বিজয় হবে ইনশাল্লাহ, আমি ভোটারদের ভালো সারা পাচ্ছি।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং ১০ দলীয় জোট থেকে ছাতা মার্কার বিজয় হবেই।






























